||
সত্য প্রকাশে
আপোষহীন
ভিক্টরি টাইমস ৭১ www.victorytimes71.com

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

ভিক্টরি টাইমস ৭১

ফাইল ছবি 
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল বহাল রেখে হাইকোর্ট তার মক্কেলকে জামিন মঞ্জুর করেছেন।

তিনি আরও জানান, এর আগে ব্যারিস্টার সুমন আরও তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। তবে ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে আবেদন করায় বিষয়টি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া বিচারিক আদালতে তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত প্রায় দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top